News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নেশা সামগ্রী ও গবাদী পশু উদ্ধার, বাজারমূল্য ২৮ লক্ষ ৭৭ হাজার ২৪ টাকা
Image

ত্রিপুরায় নেশা সামগ্রী ও গবাদী পশু উদ্ধার, বাজারমূল্য ২৮ লক্ষ ৭৭ হাজার ২৪ টাকা

আগরতলা, ২ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেয়েছে বিএসএফ। প্রচুর পরিমানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, বিলেতি মদ এবং গবাদি পশু উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী। যার বাজার মূল্য ২৮ লক্ষ ৭৭ হাজার ২৪ টাকা।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শনিবার মধ্যরাতে গোয়েন্দা খবরের ভিত্তিতে এনসি নগর বিওপি এবং গকুলনগর স্থিত ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সোনামুড়া থেকে ২৫৫০টি ইয়াবা ট্যাবলেট যার বাজারমূল্য ১২ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ৪৫ হাজার টাকা মূল্যের ৯ কেজি গাজা উদ্ধার করেছে। অন্যদিকে, কমলাসাগর বিওপি এবং গকুলনগর স্থিত ১৫০ ব্যাটেলিয়ানের জওয়ানরা লাব্রাডর কুকুর জরিনার সহায়তায় মধুপুর থেকে ৯৮০টি ইয়াবা উদ্ধার করেছে। যার বাজারমূল্য ৪ লক্ষ ৯০ হাজার টাকা হবে।


তিনি আরও জানিয়েছেন, একই রাতে আশাবাড়ি বিওপি এবং ১৫০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ১৪০০ বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৩১০ টাকা এবং ২ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৪২.৮ কেজি গাজা কলমচৌড়া থেকে উদ্ধার করেছে। এছাড়াও পাচারের সময় ৮টি গবাদী পশু বিএসএফ আটক করেছে। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top