News Flash

  • Home
  • Uncategorized
  • আজ দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন অভিষেক, ঠাসা কর্মসূচি
Image

আজ দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন অভিষেক, ঠাসা কর্মসূচি

আগরতলা, ২ জানুয়ারি (হি. স.) : ইংরেজি নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার দু দিনের ত্রিপুরা সফরে আসবেন তিনি। ত্রিপুরায় তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে।

তৃণমূল সুত্রে খবর, ১১টা ৪৫ মিনিটে বিশেষ বিমানে আগরতলায় আসবেন। এসেই তিনি খয়েরপুর চতুর্দশ দেবতার মন্দির পরিদর্শন করবেন। সেখানে পুজো দিয়ে তিনি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। পথে বড়মুড়া ইকোলজিকাল পার্ক এলাকায় আদিবাসী সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তেলিয়ামুড়ায় জয়নগর বাজারে দলীয় কর্মীর বাড়িতে তিনি মধ্যাহ্ন ভোজন সারবেন।

তৃণমূল সুত্রে দাবি, আগরতলায় বরদোয়ালী এলাকায় দলীয় কর্মীর বাড়ি পরিদর্শন করবেন। পুর নির্বাচনের প্রাক্কালে ওই কর্মী আক্রান্ত হয়েছিলেন। এরপর সন্ধ্যা ৭টা থেকে তৃণমূলের রাজ্য স্টিয়ারিং কমিটি এবং অন্যান্য শীর্ষ নেতৃত্বের সাথে তিনি বৈঠকে বসবেন। তৃণমূল সুত্রে খবর, ত্রিপুরায় আগামী দিনের রাজনৈতিক রণকৌশল এবং সাংগঠনিক অবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ চুলচেরা বিশ্লেষণ করবেন। তবে, এখনই পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করা হবে না, এমনটাই আভাস মিলেছে। আগামীকাল তিনি ফিরে যাবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top