News Flash

  • Home
  • Uncategorized
  • অবিলম্বে শূন্যপদ পূরণ করুক রাজ্য সরকার, দাবি আমরা বাঙালির
Image

অবিলম্বে শূন্যপদ পূরণ করুক রাজ্য সরকার, দাবি আমরা বাঙালির

আগরতলা, ১ জানুয়ারি : বিশেষ অভিযানে শূন্যপদ পূরণ করুক ত্রিপুরা সরকার, আজ সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল। তাঁর হুশিয়ারী, অবিলম্বে ওই দাবি পূরণ না হলে আমরা বাঙালি বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

এদিন তিনি বলেন, বিভিন্ন দপ্তরে শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। তাঁর দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন দপ্তরের বহু শূন্য পদ রয়েছে। বিশেষ অভিযানের মাধ্যমে অবিলম্বে ওই শূন্যপদ পূরণ করার ব্যবস্থা করতে হবে। তাঁর কথায়, বর্তমান সরকারের সময়সীমা আর মাত্র এক বছর। এই সময়সীমার মধ্যে শূন্য পদ পূরণ করা না হলে বেকার যুবক যুবতীরা জটিল সমস্যার সম্মুখীন হবে।

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে থাকায় দপ্তরের কাজ কর্ম পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে অবিলম্বে শূন্য পদ পূরণ করা জরুরি বলে মনে করে আমরা বাঙালি দল। রাজ্যের উন্নয়ন এবং সরকারি দপ্তরের কাজ কর্ম সঠিকভাবে রূপায়িত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক বেকারকে সরকারি চাকুরিতে নিযুক্ত করা সম্ভব নয় এটা রাজ্যবাসী ভালোভাবে জানেন। সে ক্ষেত্রে প্রতিটি ব্লক এলাকায় প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্প গড়ে তুলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। অবিলম্বে রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারী দেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top