News Flash

  • Home
  • Uncategorized
  • হোস্টেলে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

হোস্টেলে নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শান্তিরবাজার, ১ জানুয়ারি : বীরচন্দ্র এস টি গার্লস হোষ্টেল থেকে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র গার্লস হোষ্টেলে বেলা আনুমানিক ১ ঘটিকায় এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। বীরচন্দ্রমনু শহীদ স্মৃতি বিদ্যামন্দিরে সপ্তম শ্রেনীতে পাঠরত ওই ছাত্রীকে হোষ্টেলের রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সহপাঠিরা।

জানা গেছে, ওই ছাত্রী জোলাইবাড়ীর কোয়াইফাং এডিসি ভিলেজের বাসিন্দা। মৃতদেহ দেখতে পেয়ে জানানো হয় মনপাথর ফাঁড়ী থানায়। ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে পাঠান। মৃতদেহর পাশে একটি সুসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারন জানতে পুলিশ তদন্তে নেমেছে। ওই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে। হোস্টেল কর্তৃপক্ষ ওই ছাত্রীর বাড়িতে আত্মহত্যার খবর জানিয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর রহস্য ময়না তদন্তের পর উঠে আসবে বলে জানান মনপাথর ফাঁড়ীর ওসি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top