মুম্বই, ১ জানুয়ারি (হি. স.) : করোনা আক্রান্ত হলেন বলি নায়িকা ম্রুণাল ঠাকুর। অভিনেত্রী জানিয়েছেন, সামান্য উপসর্গ দেখা গিয়েছে তাঁর শরীরে এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছনে অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। আমার মধ্যে সামান্য উপসর্গ দেখা গেলেও আমি সুস্থ আছি। চিকিৎসকের দেওয়া সকল বিধিনিষেধ মেনে চলছি ও পরামর্শ নিয়েছি। এই কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরা দ্রুত টেস্ট করিয়ে নিন।’ শাহিদ কাপুর-ম্রুণাল ঠাকুর অভিনীত ছবি ‘জার্সি’তে দেখা যাবে অভিনেত্রীকে। কিন্তু করোনা ও ওমিক্রনের জেরে ছবি মুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি।



















