News Flash

  • Home
  • Uncategorized
  • সোলাইমানি হত্যার জন্য বর্তমান বাইডেন প্রশাসনকেও দায়ী করল ইরান
Image

সোলাইমানি হত্যার জন্য বর্তমান বাইডেন প্রশাসনকেও দায়ী করল ইরান

তেহেরান, ১ জানুয়ারি (হি.স.): কাসেম সোলাইমানি হত্যার জন্য বর্তমান বাইডেন প্রশাসনকেও দায়ী করল ইরান । ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে ইরানের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে এই কথা বলেছে।


দুই বছর আগে ইরাকের বিমানবন্দরের নিকট এক ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে এক বিবৃতিতে ইরান বলেছে, শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্য আমেরিকার আন্তর্জাতিক দায় রয়েছে। সোলাইমানিকে হত্যা করার যে পদক্ষেপ ওয়াশিংটন নিয়েছে তা সন্দেহাতীতভাবে একটি ‘সন্ত্রাসী হামলা’। তৎকালীন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নির্দেশে এই হামলা চালানো হয়। তবে ইরান বলছে, এ দায় এখন হোয়াইট হাউজের তথা বর্তমান বাইডেন প্রশাসনের।

ইরানের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও আইনি মানদণ্ডে এই অপরাধের জন্য নিশ্চিতভাবে মার্কিন সরকার দায়ী। শহীদ জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানের মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি যখন ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তাকে হত্যা করার মাধ্যমে আমেরিকা সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপারে নিজের দ্বৈত চরিত্র উন্মোচন করে দিয়েছে।


প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসও নিহত হন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top