News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়ের টিকাকরণ : পশ্চিম জেলায় ২১১টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১০৫টি বিদ্যালয়ে হবে টিকাদান
Image

১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়ের টিকাকরণ : পশ্চিম জেলায় ২১১টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১০৫টি বিদ্যালয়ে হবে টিকাদান

আগরতলা, ১ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের টিকাকরণে পশ্চিম জেলায় ২১১টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ১০৫টি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, অন্যান্য জেলাতেও বিদ্যালয়ে গিয়ে টিকাকরণের পদক্ষেপ নেওয়া হবে। সে মোতাবেক তালিকা জেলা স্তরের আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতর।

এদিকে, পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে পশ্চিম জেলার ডিস্ট্রিক্ট টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রত্যেক ছেলে মেয়েকে কোভিড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। পশ্চিম জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ২১১টি বিদ্যালয়ে কো-ভেক্সিন টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

১৫ থেকে ১৮ বছরের প্রত্যেক ছেলে মেয়েকে বিদ্যালয়ে কোভিড টিকা নেওয়ার জন্য আধার কার্ড, সংশ্লিষ্ট বিদ্যালয়ের আইডি কার্ড, রেশন কার্ড বা দিব্যাঙ্গ সার্টিফিকেট ও মোবাইল ফোন আনতে হবে। এছাড়া প্রত্যেককে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। পশ্চিম জেলায় মোট ৫৩,২৫০ জনকে কোভিড টিকা দেওয়ার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। উক্ত সভায় পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস, শিক্ষা দপ্তরের আধিকারিক, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক সহ পশ্চিম জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


এদিকে, উত্তর ত্রিপুরা জেলায় ২৩ হাজার ৪৩০ জন ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে মেয়েকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাতে, ১০৫টি বিদ্যালয়ে গিয়ে স্বাস্থ্য কর্মীরা টিকা দেবেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top