News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: বর্তমানে ভারতীয় অর্থব্যবস্থার বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বর্তমানে ভারতীয় অর্থব্যবস্থার বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): বর্তমানে ভারতীয় অর্থব্যবস্থার বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২১ সালে শুধুমাত্র ইউপিআই-এর মাধ্যমে প্রায় ৭০ লক্ষ কোটি টাকার লেনদেন করেছে ভারত। বর্তমানে ভারতে ৫০ হাজারেরও বেশি স্টার্ট-আপ কাজ করছে। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে আর্থিক সুবিধার দশম কিস্তি প্রদান করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায় ৩৫১টি কৃষক উৎপাদক সংস্থাকে (এফপিও) ১৪ কোটি টাকারও বেশি একটি ইক্যুইটি অনুদানও প্রদান করেছেন, এর ফলে ১.২৪ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “দেশের কোটি কোটি কৃষক পরিবার, বিশেষ করে ক্ষুদ্র কৃষকরা প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির দশম কিস্তি পেলেন আজ। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে আমাদের অর্থব্যবস্থার বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি। ভারতে রেকর্ড বিদেশি বিনিয়োগ এসেছে। আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার রেকর্ড মাত্রায় পৌঁছেছে। জিএসটি সংগ্রহে পুরনো রেকর্ডও ভেঙে ফেলা হয়েছে।” মোদীর সংযোজন, “২০২১ সালে শুধুমাত্র ইউপিআই-এর মাধ্যমে প্রায় ৭০ লক্ষ কোটি টাকার লেনদেন করেছে ভারত। বর্তমানে ভারতে ৫০ হাজারেরও বেশি স্টার্ট-আপ কাজ করছে। এর মধ্যে গত ৬ মাসে ১০ হাজারের বেশি স্টার্ট-আপ গঠিত হয়েছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top