News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতির লাগাতর তান্ডবে দিশেহারা গ্রামবাসীর জাতীয় সড়ক অবরোধ, সমস্যা সমাধানে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ছয় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার
Image

বন্য হাতির লাগাতর তান্ডবে দিশেহারা গ্রামবাসীর জাতীয় সড়ক অবরোধ, সমস্যা সমাধানে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ছয় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার

তেলিয়ামুড়া, ২৩ ডিসেম্বর : বন্য হাতির তান্ডবে দিশেহারা গ্রামবাসী আজ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন। প্রায় ছয় ঘন্টা অসম-আগরতলা জাতীয় অবরুদ্ধ রাখার পর প্রশাসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে গ্রামবাসী অবরোধ তুলে নেন। তবে, হাতির তান্ডব বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণে ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। এদিন, তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অসম-আগরতলা জাতীয় সড়ক সহ উত্তর মহারানীর অফিস টিলা এলাকাতেও গ্রামবাসীরা অবরোধ করেছিলেন। তাতে, যান চালচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর থেকে খোয়াই জেলায় বিভিন্ন এলাকায় হাতির তান্ডব চরম আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিন রাতে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে সমতলে মানুষের বাড়িঘরে হামলা চালাচ্ছে এবং ফসল নষ্ট করছে। মহারানী পুর কপালীটিলা, কর্মকার টিলা, অফিস টিলা, জুম বাড়ি, ভূমিহীন টিলা, উত্তর কৃষ্ণপুর, চাকমা ঘাট, মধ্য কৃষ্ণপুর, চামপ্লাই সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্য হাতির তান্ডবে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। গতকাল রাতেও কল্যানপুরে ৮টি বাড়িতে বন্য হাতির দল হামলা করেছে। গ্রামবাসী প্রাণভয়ে পালিয়ে বেঁচেছেন।


লাগাতর হাতির তান্ডবে অতিষ্ট গ্রামবাসী আজ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে নেমেছেন। গ্রামবাসীর বক্তব্য, বন্য হাতির তান্ডবে সর্বস্বান্ত হওয়ার উপক্রম, অথচ বন দফতর এবং প্রশাসনের কোন হেলদোল দেখা যাচ্ছে না। তাই আজ তারা জাতীয় সড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছেন।


খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, মহকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ দেববর্মা সহ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করেও ব্যর্থ হন।


এদিকে, সমস্যা সমাধান নিয়ে জেলা বন আধিকারিকের কার্যালয়ে বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে হাতির সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট আশ্বাস পেয়ে গ্রামবাসীরা প্রায় ছয় ঘন্টা পর অবরোধ তুলে নেন। কিন্ত, সমস্যা সমাধানে ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top