News Flash

  • Home
  • Uncategorized
  • Imprisonment : ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ
Image

Imprisonment : ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ ডিসেম্বর৷৷ সৎ মেয়েকে ধর্ষনের দায়ে আর্থিক জরিমানা সহ যাবজ্জীবন কারাবাস পাষন্ড পিতার৷ পাষন্ড পিতার নাম সজল ভৌমিজ(৫৩)৷দীর্ঘ দুই বছর মামলা চলার পর গতকাল ধর্মনগর জেলা ও দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকার নগদ দশ হাজার টাকা আর্থিক জরিমানা সহ যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন৷এই ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হয়েছিল ২০১৯ সালের ৯ সেপ্ঢেম্বর কদমতলা থানাধীন রানী বাড়ি এলাকায়৷ উক্ত এলাকার সজল ভূমিজ (৫৩) পিতা-মৃত লালবাবু ভূমিজের দ্বিতীয় স্ত্রী পার্শবর্তী পঞ্চায়েত মেম্বারের বাড়িতে যান নিজের ভাতার কাগজপত্র নিয়ে৷ তখন ঘরে মেয়ে ও দ্বিতীয় স্বামীকে রেখে যান৷ সেই সুযোগে নরপিচাশ পশুতুল্য সৎ পিতা ঘরে সাউন্ড বক্স বাজিয়ে বলপূর্বক নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়৷

নাবালিকার মা ঘরে এসে দেখতে পায় তার মেয়ে কান্নাকাটি করছে৷তখন মেয়েকে জিজ্ঞেস করলে মায়ের কাছে সবিস্তারে সৎ বাবা ধর্ষণ করেছে এমনটা জানায়৷তারপর খবর পেয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিট পুলিশের তৎপরতায় অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে কদমতলা থানায় নিয়ে আসা হয়৷সাথে নাবালিকার তরফ থেকে তার সৎ পিতা বিরুদ্ধে কদমতলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয়৷উক্ত মামলাটির তদন্তকারী অফিসার প্রাজিৎ মালাকার খুব তাড়াতাড়ি এই মামলার চার্জশিট জমা দিয়ে দেন৷তবে সেক্ষেত্রে ওসি কৃষ্ণধন সরকার শক্ত হাতে এরকম ন্যাক্কারজনক মামলার তদারকি করেন৷ তারপর দীর্ঘ দুই বছর ধরে চলে এই মামলাটি৷অবশেষে মঙ্গলবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকার পাষণ্ড পিতা সজল ভূমিজের যাবজ্জীবন কারাবাস সহ আর্থিক দশ হাজার টাকার রায় দান করেন৷জানাগেছে এই মামলায় প্রায় ২২ জনে সাক্ষি গ্রহন হয় মাননীয় আদালতে৷তবে পাষণ্ড পিতার যাবজ্জীবন কারাবাসের সাজা হওয়াতে খুশির হাওয়া গোটা রানী বাড়ি এলাকায়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top