News Flash

  • Home
  • Uncategorized
  • Smuggler : পাচার সামগ্রী নিয়ে ধস্তাধস্তি, বিএসএফের বুলেটে আহত পাচারকারী
Image

Smuggler : পাচার সামগ্রী নিয়ে ধস্তাধস্তি, বিএসএফের বুলেটে আহত পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ ডিসেম্বর৷৷ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে আবারও রণক্ষেত্রের রূপ নিয়েছে সিপাহিজলা জেলর্া বক্সনগর থানাধীন রহিমপুর সীমান্ত এলাকা৷ আত্মরক্ষার্থে বিএসএফ নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি চালাতে বাধ্য হয়েছে৷ এতে এক পাচারকারীর মাথায় বুলেট লেগেছে৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷


প্রসঙ্গত, সিপাহিজলা জেলার রহিমপুর সীমান্ত সহ বিস্তীর্ণ এলাকায় পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে৷ বিএসএফের কঠোর নজরদারি সত্ত্বেও পাচারকারীরা পাচার বাণিজ্য সমানে চালিয়ে যাচ্ছে৷ মাঝে-মধ্যে বিএসএফের নজরে আসলে সামগ্রী ফেলে পাচারকারীরা পালিয়ে যায়৷ এমনই এক ঘটনা আজ বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ রহিমপুর সীমান্তে ঘটেছে৷ কাঁটাতারের বেড়ার উপর দিয়ে চোরাসামগ্রী পাচার করছিল পাচারকারীরা৷ তখন একটি ব্যাগ কাঁটাতারের বেড়ায় আটকে যায়৷ বিষয়টি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে পাচারসামগ্রী উদ্ধার করেন৷


বিএসএফ জওয়ানদের আসতে দেখে পাচারকারীরা পালিয় গা ঢাকা দেয়৷ কিন্তু পাচারসামগ্রী উদ্ধার করে জওয়ানরা যখন ফিরছিলেন, তখন পাচারকারীরা বিএসএফের ওপর হামলা করে বসে৷ পাচারকারীদের সাথে বিএসএফ জওয়ানদের ধস্তাধস্তি হয়৷ মূলত, পাচারসামগ্রী জবরদস্তি হাতিয়ে নেওয়ার জন্যই বিএসএফের সাথে পাচারকারীরা ধস্তাধস্তি করেছে৷ অবস্থা বেগতিক দেখে জনৈক বিএসএফ জওয়ান নন-ল্যাথেল বন্দুক থেকে পাচারকারীদের লক্ষ্য করে বুলেট ছুঁড়েন৷ এতে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম (১৯) আহত হয়েছে৷ তার মাথায় বুলেট লেগেছে৷


বিষয়টি জানতে পেরে স্থানীয় জনগণ ছুটে গিয়ে সাইফুলকে প্রথমে রহিমপুর বাজারে নিয়ে যান৷ সেখান থেকে তাকে বক্সনগর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে হাপানিয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে৷ ওই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top