News Flash

  • Home
  • Uncategorized
  • Received : জলজীবন মিশনে ত্রিপুরা পেল আরও ১৫৩.৫২ কোটি টাকা
Image

Received : জলজীবন মিশনে ত্রিপুরা পেল আরও ১৫৩.৫২ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ জলজীবন মিশনে ত্রিপুরা আরও ১৫৩.৫২ কোটি টাকা পেয়েছে৷ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক আজ মঙ্গলবার ওই টাকা ত্রিপুরায় পাঠিয়েছে৷ এতে প্রত্যেক বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশা প্রকাশ করেছেন৷ তিনি ওই অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়াতকে ধন্যবাদ জানিয়েছেন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় জলের সংযোগ নেই এমন ৭ লক্ষ ৬০ হাজার ৫২টি বাড়ি রয়েছে৷ এখন পর্যন্ত ২ লক্ষ ৮৭ হাজার ১৭২টি বাড়িতে জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ তবে জলজীবন মিশন শুরু হওয়ার আগে মাত্র ২৪ হাজার ৫০২টি বাড়িতে জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছিল৷ কিন্তু জলজীবন মিশন শুরু হওয়ার পর থেকে ২ লক্ষ ৬২ হাজার ৬৭০টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷
জলশক্তি মন্ত্রকের প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, জলজীবন মিশন শুরু হওয়ার পর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায় ৪২,৩৪৩টি, উত্তর ত্রিপুরা জেলায় ৩১,৮১৭টি, গোমতি জেলায় ৩৯,৯৪৯টি, খোয়াই জেলায় ২৬,৭২৬টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩৭,১৪৮টি, উনকোটি জেলায় ২০,৪৯৯টি, সিপাহিজলা জেলায় ৩৪,১৪৬টি এবং ধলাই জেলায় ৩০,০৪২টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷


এক্ষেত্রে পশ্চিম জেলায় এখন পর্যন্ত ৫০,১৭৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে৷ আরও ৬১,৩৫৬টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি৷ এভাবে উত্তর ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত ৩৩,৭৪৯টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌছে গেছে৷ আরও ৪৪,৭২৬টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি৷ গোমতি জেলায় এখন পর্যন্ত ৪৩,৫৪৬টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷ আরও ৬৭,৪৪৯টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি৷ দক্ষিণ ত্রিপুরা জেলায় এখন পর্যন্ত ৩৯,৮২০টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে৷ আরও ৬৭,৯৫৩টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি রয়েছে৷
তেমনি, খোয়াই জেলায় এখন পর্যন্ত ২৮,০৭৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে গেছে৷ আরও ৪৮,৫৫৫টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি৷ উনকোটি জেলায় এখন পর্যন্ত ২১,৯৭৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌছেছে৷ আরও ৩৯,৪৪৬টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি৷ ধলাই জেলায় এখন পর্যন্ত ৩৩,৩৪৩টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌছলেও বাকি ৬৮,১২২টি বাড়ি৷ এছাড়া, সিপাহিজলা জেলায় এখন পর্যন্ত ৩৬,৪৮৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌছে গেছে৷ আরও ৭৫,২৭৩টি বাড়িতে সংযোগ দেওয়া বাকি রয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top