News Flash

  • Home
  • Uncategorized
  • Vandalized : ভোট না দেয়ার হুলিয়া অমান্য করায় বাড়ি ঘরে হামলা, ভাঙচুর
Image

Vandalized : ভোট না দেয়ার হুলিয়া অমান্য করায় বাড়ি ঘরে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ নিষেধ করা সত্বেও ভোট দেওয়ার অপরাধে রাতে বিজেপির দুসৃকতিরা কাশিপুরের বাসিন্দা নারায়ন দাসের বাড়িতে হামলা করে৷ মহিলাকে মারধর করে৷ ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র, দুটি বাইক ও সুকটি ভাঙচুর করে৷ পুরভোট শেষ হতে না হতেই নির্বাচনোত্তর সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷ বৃহস্পতিবার সন্ধা রাতে বিজেপি আশ্রিত দুসৃকতিকারীরা রাজধানী আগরতলা শহর এলাকার কাশীপুরে নারায়ণ দাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়৷ নারায়ণ দাসের স্ত্রী কে শারীরিকভাবে লাঞ্ছিত করে৷ ঘটনার বিবরণে জানা যায় বিরোধী দলের সমর্থকদের নারায়ণ দাসের পরিবারকে ভোট দিতে নিষেধ করেছিল শাসকদল দুসৃকতিকারীরা৷

তাদের নিষেধাজ্ঞা অমান্য করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়েছিল নারায়ন দাস ও তার স্ত্রী৷ তাতে বিপত্তি৷ সন্ধ্যার পর থেকেই তাদের বাড়িতে হামলা চালানোর চক্রান্ত শুরু হয়৷ রাস্তার লাইট বন্ধ করে দেওয়া হয়৷ পরিস্থিতি টের পেয়ে বাড়ি থেকে আগেই পালিয়ে যান বাড়ির মালিক নারায়ন দাস৷ স্ত্রী একাই বাড়িতে ছিলেন৷ বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবতীয় জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দেয়৷ ছেলের পড়াশুনার জন্য টেবিলে থাকা কম্পিউটার একটি বাইক সুকটি সহ যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয় দুষৃকতীরা৷ নারায়ন বাবুর স্ত্রী জানান তার স্বামী বাড়িতে থাকলে তাকে দুসৃকতকারিরা হত্যা করত৷ দুষৃকতিকারীদের হাতে পায়ে ধরেও রক্ষা পাননি অসহায় মহিলা৷ কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ এসে নামেমাত্র ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়৷ দুষৃকতিকারীদের গ্রেফতার কিংবা আইনি কোনো ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নিচ্ছে না পুলিশ৷ এ ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top