News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রগতিতে অবদান রাখতে প্রস্তুত উত্তর-পূর্বাঞ্চল : অমিত শাহ
Image

দেশের প্রগতিতে অবদান রাখতে প্রস্তুত উত্তর-পূর্বাঞ্চল : অমিত শাহ

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): দেশের প্রগতিতে অবদান রাখতে প্রস্তুত উত্তর-পূর্বাঞ্চল। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগের সময় এসেছে, সেখানকার উন্নয়ন ত্বরান্বিত করার ও ওই অঞ্চলকে শক্তিশালী করার সময় এসেছে।” এদিন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের বার্ষিক অধিবেশন এবং এজিএম-এ ‘৭৫-এ ভারত, উত্তর-পূর্ব ভারতের ক্ষমতায়ন’ বিষয়ক একটি সম্মেলনে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “উত্তর-পূর্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলের সমস্ত রাজ্য তাঁদের নিজ নিজ ৫ বছরের মেয়াদ শেষ করেছে। এই অঞ্চলে নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলির রাজধানী শহরে বিমান যোগাযোগ রয়েছে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “ক্ষমতায় আসার পর থেকেই উত্তর-পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দিয়েছে মোদী সরকার। বর্তমানে এই অঞ্চল দেশের প্রগতিতে অবদান রাখতেও প্রস্তুত। আমরা এই অঞ্চলে তিনটি বিষয়, যথাক্রমে সহানুভূতি, ক্ষমতায়ন, সক্ষমতা নিয়ে এগিয়ে যেতে চাই।” উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগের সময় এসেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের কথায়, “উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগের সময় এসেছে, সেখানকার উন্নয়ন ত্বরান্বিত করার ও ওই অঞ্চলকে শক্তিশালী করার সময় এসেছে।”

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top