News Flash

  • Home
  • Uncategorized
  • শুভমনের অর্ধশতরানের উপর ভর করে ভাল জায়গায় ভারত
Image

শুভমনের অর্ধশতরানের উপর ভর করে ভাল জায়গায় ভারত

কানপুর, ২৫ নভেম্বর (হি.স) : বৃহস্পতিবার শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ। গ্রীন পার্কে প্রথম সেশনে শুরুতেই ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারালেও শুভমন গিলের অর্ধশতরানে ম্যাচে ফিরল ভারত।
কানপুরের গ্রিন পার্কে টস জেতেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুতে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই নিজের উয়িকেট হারান ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। নিউজিল্যান্ডের কাইল জেমিসনের বলে খোঁচা দিয়ে কিপারের হাতে জমা দিলেন নিজের উয়িকেট।

এরপরে মাঠে নামেন চেতেশ্বর পূজারা। অপর ওপেনার শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তারা। ড্রিঙ্কসের পরেই রানের গতি বাড়ান শুভমন। ভারতের মাটিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান করে ভারতকে আবার চালকের আসনে নিয়ে এলেন শুভমন। শুভমনের সঙ্গেই ক্রিজে রয়েছেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। পূজারা করেছেন ৬১ বলে ১৫ রান।
অন্যদিকে কানপুরে এদিন ভারতের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামলেন শ্রেয়স আইয়ার। কিংবদন্তি ভারতীয় খেলোয়াড় এবং ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্করের থেকে নিজের টেস্ট ক্যাপ পেলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top