News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরমবীরকে সুরক্ষা দিল শীর্ষ আদালত, মহারাষ্ট্র সরকার ও সিবিআই-কে নোটিশ
Image

পরমবীরকে সুরক্ষা দিল শীর্ষ আদালত, মহারাষ্ট্র সরকার ও সিবিআই-কে নোটিশ

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। সোমবার পরমবীর সিংকে সুরক্ষাকবচ প্রদান করেছে শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালতে পরমবীর সিং জানান, ৪৮ ঘন্টার মধ্যেই সিবিআই-এর সামনে হাজিরা দিতে প্রস্তুত তিনি। এরপরই তাঁকে সুরক্ষাকবচ প্রদান করেছে সর্বোচ্চ আদালত। পরমবীরকে তদন্তে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন পরমবীরের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, মুম্বই পুলিশের কাছ থেকে প্রাণের ঝুঁকি রয়েছে তাই লুকিয়ে রয়েছেন তাঁর মক্কেল। আইনজীবী আরও জানান, পরমবীর সিং দেশেই আছেন এবং তিনি পলাতক নন। ৪৮ ঘন্টার মধ্যেই সিবিআই-এর সামনে হাজিরা দিতে প্রস্তুত। এরপরই পরমবীর সিংকে সুরক্ষাকবচ প্রদান করেছেন শীর্ষ আদালত। পরমবীরের আবেদন শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট এবং মহারাষ্ট্র সরকার ও সিবিআই-কে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি হবে আগামী ৬ ডিসেম্বর।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top