News Flash

  • Home
  • বিনোদন
  • Employees : দু মাস ধরে বেতন বন্ধ আমবাসার অস্থায়ী বিদ্যুৎ নিগমের কর্মচারীদের
Image

Employees : দু মাস ধরে বেতন বন্ধ আমবাসার অস্থায়ী বিদ্যুৎ নিগমের কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। দু মাস ধরে বেতন বন্ধ আমবাসার অস্থায়ী বিদ্যুৎ নিগমের কর্মচারীদের। পর পর দুই মাস ধরে বেতন না পাওয়ায় কর্মীরা জটিল সমস্যার সম্মুখীন। ঘটনার প্রতিবাদে শনিবার কর্মচারীরা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আমবাসায় ফেডকো সংস্থা অস্থায়ী কর্মচারীদের বিগত দুমাস ধরে বেতন দিচ্ছে না।

আমবাসা বিদ্যুৎ নিগমটি বেসরকারিকরণ করার পর থেকে বিভিন্ন সমস্যায় ভুগছে গ্রাহক ও অস্থায়ী কর্মচারীদের। ফেডকো সংস্থার হাতে দায়িত্ম দেওয়ার পর থেকে সমস্যা বেড়ে গেছে বলে জানায় অস্থায়ী কর্মচারীরা। বিগত দুমাস ধরে বেতন বন্ধ রয়েছে ফেডকো সংস্থার অস্থায়ী কর্মচারীদের। বহুবার সংস্থার আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে শনিবার আমবাসা বিদ্যুৎ অফিসে তালা দেয় অস্থায়ী কর্মচারীরা। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তালা খুলে দেয় অস্থায়ী কর্মচারীরা

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top