News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯ নভেম্বর ঝাঁসি সফরে যাচ্ছেন মোদী, ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর
Image

১৯ নভেম্বর ঝাঁসি সফরে যাচ্ছেন মোদী, ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): আগামী ১৯ নভেম্বর উত্তর প্রদেশের ঝাঁসি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিরক্ষা সেক্টরের সঙ্গে সম্পর্কিত একাধিক উদ্যোগের সূচনা ও দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর থেকে বুধবার জানানো হয়েছে, আগামী ১৯ নভেম্বর উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন ৬,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। পাশাপাশি জলের সমস্যা দূর করতে এবং কৃষকদের স্বস্তি দিতে মাহোবায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পিএমও আরও জানিয়েছেন, ১৯ নভেম্বর উত্তর প্রদেশের ঝাঁসি সফরের সময়, ‘রাষ্ট্র রক্ষা সমর্পন পর্ব’ যা আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ১৭-১৯ নভেম্বর ঝাঁসিতে অনুষ্ঠিত হচ্ছে, ওই দিন প্রতিরক্ষা সেক্টরের একাধিক উদ্যোগের সূচনা ও দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী ওই দিন স্বদেশী ডিজাইন করা এবং লাইট কমব্যাট হেলিকপ্টার, ড্রোন এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট হস্তান্তর করবেন। এছাড়াও উত্তর প্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঝাঁসি নোডে ৪০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, যাতে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের জন্য প্রপালশন সিস্টেম তৈরি করা যায়। আরও একটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ঝাঁসিতে ৬০০ মেগাওয়াট আল্ট্রামেগা সোলার পাওয়ার পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ঝাঁসিতে অটল একতা পার্কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top