News Flash

  • Home
  • Uncategorized
  • Among the Maoists killed : মহারাষ্ট্রে নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় মাও নেতা, জানালো পুলিশ
Image

Among the Maoists killed : মহারাষ্ট্রে নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় মাও নেতা, জানালো পুলিশ

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স) : শনিবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিহত ২৬ মাওবাদীর মধ্যে শীর্ষস্থানীয় মাও নেতা ছিলেন বলে জানা গিয়েছে। রবিবার স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীদের মধ্যে মাওবাদী পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। ওই নেতার নাম মিলিন্দ তেলতুম্ববে। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। এছাড়া আরও দুজন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা নিহতের তালিকায় রয়েছে। তারা হলেন মহেশ ওরফে শিবাজী রাওজি গোতা এবং লোকেশ ওরফে মাঙ্গু পোরিয়াম। এরা দু’জনই ছিলেন গড়চিরোলি ডিভিশনাল কমিটির সদস্য। মহেশের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা আর পোরিয়াম-র মাথার দাম কুড়ি লক্ষ টাকা।

গড়চিরলি পুলিশ সুপার অঙ্কিত কোয়েল বলেন, আত্মসমর্পণকারী নকশালরা তাদের নেতাদের দেহ চিহ্নিত করেছেন। তবে নিহতদের তালিকা মহিলা মাওবাদী রয়েছে, রবিবার সকাল পর্যন্ত তাদের এখনও পরিচয় জানা যায়নি। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে একশোটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তাতে মনে করা হচ্ছে যে ঘটনাস্থলে প্রায় একশোজন মাওবাদী জড়ো হয়েছিল।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top