News Flash

  • Home
  • খেলা
  • সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রাও
Image

সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রাও

কলকাতা, ১১ নভেম্বর (হি.স.): শুরুতেই ধাক্কা খেতে চলেছে শীতের আগমণ। রুদ্ধ হবে উত্তুরে হাওয়া আগমণের পথ, বাড়বে রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রাও। সৌজন্যে-উপকূলের দিকে এগিয়ে আসা একটি নিম্নচাপ। ওই নিম্নচাপের প্রভাবেই সপ্তাহান্তে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই রাতে ও ভোরের দিকে শীত শীত অনুভত হচ্ছিল। শীতের আমেজ থাকলেও, চড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আকাশ পরিষ্কার থাকলেও, বিক্ষিপ্ত ভাবে ভেসে বেরিয়েছে মেঘ। অলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকেই তা এগোতে শুরু করেছে তামিলনাড়ুর উপকূলের দিকে। এই নিম্নচাপ যত এগোবে উপকূলের দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তত জলীয়বাষ্প প্রবেশ করবে।

এর জেরেই সপ্তাহান্তে হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।

Releated Posts

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top