নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷সূর্যোপাসনার মাঙ্গলিক উৎসব হল ছট পূজা৷ শক্তির প্রতীক সূর্যের শুভ আলোকে প্রাত্যহিক সমস্যাজীর্ণ আধার মুছে শুভ আলোকে উদ্ভাসিত হয় আমাদের জীবন৷ আজ খেঁজরবাগানস্থিত রাণীরপুকুরে আয়োজিত ছট পূজায় অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নারীরা সর্বদাই পরিবারের কল্যাণে নিবেদিত৷ এই পূণ্য দিনে সূর্যোপাসনার মাধ্যমে পরিবারের সুুখ, সমৃদ্ধি এবং মঙ্গলকামনা করে থাকেন মহিলারা৷ ছট পূজা উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. দিলীপ দাস, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নিতি দেব প্রমুখ৷ এদিন প্রথমেই স’ক মুখ্যমন্ত্রী সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করেন৷



















