নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): জন্মবার্ষিকীতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা ক্ষেত্রের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন মৌলানা আজাদ, সমাজে ভ্রাতৃত্বের জন্যও কাজ তিনি করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা অনুপ্রেরণাদায়ক ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রত্যেক বছর ১১ নভেম্বর দিনটি জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী স্মরণে এই দিন জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষামন্ত্রী হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বৃহস্পতিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “জন্মজয়ন্তী মৌলানা আবুল কালাম আজাদকে শ্রদ্ধার্ঘ্য। স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা অনুপ্রেরণাদায়ক ছিল। শিক্ষা ক্ষেত্রের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন তিনি, সমাজে ভ্রাতৃত্বের জন্যও কাজ করেছিলেন।”



















