News Flash

  • Home
  • প্রধান খবর
  • Two people were seriously injured : প্রকাশ্যে সংঘবদ্ধ হামলায় বিলোনীয়ায় গুরুতর আহত দু’জন, থানায় মামলা দায়ের
Image

Two people were seriously injured : প্রকাশ্যে সংঘবদ্ধ হামলায় বিলোনীয়ায় গুরুতর আহত দু’জন, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৯ নভেম্বর৷৷ কালি পূজার দিনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রক্তারক্তি ঘটনা ঘটলো বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায়৷ থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী৷


জানা যায়, বিলোনিয়া কলেজের ছাত্র ও বহিরাগত কিছু লোক কলেজ স্কোয়ার স্থিত মা মেকানিকেল সার্ভিসিং সেন্টারে হঠাৎ চড়াও হয়৷ কোন কিছু বোঝার আগেই লাঠি দিয়ে মারতে থাকে দেবব্রত দেবনাথ ও অরিত্রি দেকে৷ এই মারের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে উভয়ে৷ এলাকার দোকানদারেরা ছুটে এসে , আক্রমনকারীদের হাত থেকে উদ্ধার করে দেবব্রত দেবনাথ( ২৫) ও অরিত্রি দে (২৭)কে৷


সাথে সাথে গুরুতর আহত দেবব্রত ও অরিত্রিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দেবব্রত ও অরিত্রিকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় উদয়পুর গোমতি জেলা হাসপাতালে৷
জানা যায় আক্রমনকারীরা কলেজের পোশাকে ছিল এবং মুখে রুমাল বাধা ছিল৷ কিছু আক্রমনকারীদের চিনতে পেরেছে৷ জানা যায় নাম ধাম দিয়ে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

পাঞ্জাব আশার দৃষ্টিতে বিজেপির দিকে তাকিয়ে: প্রধানমন্ত্রী মোদি

চণ্ডীগড়, ১৬ জুলাই (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাঞ্জাবের মানুষ এখন আশার দৃষ্টিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

ByBySandeep Biswas Jul 16, 2026

পুরীর রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, শ্বাসরোধে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ভুবনেশ্বর, ১৬ জুলাই (আইএএনএস): ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রা চলাকালীন বৃহস্পতিবার পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে।…

ByByNews Desk Jul 16, 2026

১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগে নড়েচড়ে বসল কেন্দ্র, ইসরো-তে স্বেচ্ছা অবসর ও ইস্তফার নিয়মে কড়াকড়ি: রিপোর্ট

নয়াদিল্লি, ১৬ জুলাই : সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-তে ১০০-রও বেশি বিজ্ঞানীর পদত্যাগের ঘটনায় উদ্বেগ তৈরি…

ByBySandeep Biswas Jul 16, 2026
Scroll to Top