News Flash

  • Home
  • বিনোদন
  • ভারতে ১০৯.৬৩-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ১২.৭৮-লক্ষাধিক নমুনা টেস্ট
Image

ভারতে ১০৯.৬৩-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ২৪ ঘন্টায় ১২.৭৮-লক্ষাধিক নমুনা টেস্ট

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): ভারতে ১০৯.৬৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৫২ লক্ষ ৬৯ হাজারের বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,০৯,৬৩,৫৯,২০৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫২ লক্ষ ৬৯ হাজার ১৩৭ জনকে।

ভারতে ৬১.৮৫-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ নভেম্বর সারা দিনে ভারতে ১২,৭৮,৭২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬১,৮৫,০২,৬৫৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,৭৮,৭২৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন।

Releated Posts

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top