News Flash

  • Home
  • খেলা
  • Youth has been missing for 34 days : চৌত্রিশ দিন যাবৎ নিখোঁজ যুবক, সাফল্যের মুখ দেখছে না পুলিশ
Image

Youth has been missing for 34 days : চৌত্রিশ দিন যাবৎ নিখোঁজ যুবক, সাফল্যের মুখ দেখছে না পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ এতক মাস চারদিন অতিক্রান্ত হলেও নিখোঁজ প্রতিবন্ধী যুবক উদ্ধারে ব্যর্থ বিশালগড় থানার পুলিশ৷ নিখোঁজ প্রতিবন্ধী যুবকের নাম সমীর ঋষি দাস৷ বিশালগড় মহকুমার ১ নং গৌতম নগর এলাকার সমীর ঋষি দাস নামে এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়৷ ঘটনার বিবরণে জানা যায় গত ৪ অক্টোবর সমীর ঋষি দাস নামে ওই প্রতিবন্ধী যুবক আগরতলা যাবে বলে বাড়ি থেকে বের হয়৷


পরবর্তী সময় ৫ ই অক্টোবর প্রতিবন্ধী যুবক সমীর ঋষি দাস বাড়িতে ফোন করে বলে যে সে আমবাসায় আছে৷ কিন্তু গত ৬ ই অক্টোবর থেকে তার ফোন বন্ধ এবং তার বাড়ির লোকেরা প্রতিবন্ধী যুবক সমীর ঋষি দাসের সাথে যোগাযোগ করতে পারছে না৷ যদিও প্রতিবন্ধী যুবক সমীর ঋষি দাসের জন্মদাত্রী মা তাদের আত্মীয় স্বজন, এমনকি নিখোঁজ সমীরের বন্ধুদের সাথে অনেকদিন যাবৎ যোগাযোগ করার চেষ্টা করে৷ কিন্তু কোনোভাবেই হদিশ পাওয়া যায়নি নিখোঁজ যুবক সমীর ঋষি দাসের৷ তারপর গত ২৬ শে অক্টোবর নিখোঁজ যুবক সমীর ঋষি দাসের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করে৷


কিন্তু প্রায় ১ মাস অতিক্রান্ত হতে চললেও নিখোঁজ প্রতিবন্ধী যুবককে উদ্ধার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ৷ পুলিশের এহেন ভূমিকা দেখে সোমবার বাধ্য হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় নিখোঁজ প্রতিবন্ধী যুবককের জন্মদাত্রী মা৷ তিনি বলেন পুলিশ চেষ্টা করলে তাদের ছেলেকে খুঁজে বের করে দিতে পারে৷ কিন্তু পুলিশ তা করছে না৷ তিনি বলেন পুলিশ যেন অতিসত্ত্বর তাদের ছেলেকে তাদের হাতে ফিরিয়ে দেয়৷ অন্যদিকে বেশ কিছুদিন আগেও দুর্গানগর এলাকা থেকে নোটন দাস নামে এক যুবক নিখোঁজ হয়েছিল৷ কিন্তু অবশেষে নোটনের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়৷ যদিও এই ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে৷ অন্যদিকে প্রায় ১ মাস যাবৎ প্রতিবন্ধী যুবক সমীর ঋষি দাসের নিখোঁজ হওয়াকে অনেক প্রশ্ণ উঠছে৷ আদৌ নিখোঁজ প্রতিবন্ধী যুবক সমীর ঋষি দাস জীবিত আছে কিনা? এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ নিখোঁজ যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারে কিনা?

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top