মুম্বই, ৫ নভেম্বর (হি.স.): একাধিক শর্তে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। সেই শর্তগুলির মধ্যে অন্যতম হল-প্রতি সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দেওয়ার। সেই মতো শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিয়েছেন আরিয়ান খান। এদিন বেশ কিছু সময় এনসিবি দফতরে ছিলেন আরিয়ান খান। জেল থেকে মুক্তি পাওয়ার পর এদিনই প্রথম জনসমক্ষে দেখা যায় শাহরুখ পুত্রকে।
প্রমোদতরী মাদক মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ অক্টোবর বাড়ি ফেরেন শাহরুখের ছেলে আরিয়ান। কিন্তু, জামিন সময় বম্বে হাইকোর্ট জানিয়ে ছিল প্রতি সপ্তাহে এনসিবি দফতরে হাজিরা দিতে হবে আরিয়ানকে। সেই মতো শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেন ২৩ বছরের আরিয়ান। দুপুর ১২.১৫ মিনিট নাগাদ দক্ষিণ মুম্বইয়ের বালার্ড এস্টেটে এনসিবি দফতরে হাজিরা দেন আরিয়ান খান। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর আরিয়ানকে জামিন দিয়েছিল বম্বে হাইকোর্ট।

বম্বে হাইকোর্টের অন্যতম শর্ত, এনসিবি দফতরে হাজিরা আরিয়ানের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















