শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): রাতের তাপমাত্রা হু হু করে কমেই চলেছে কাশ্মীর উপত্যকায়, হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে লাদাখও। বুধবার রাতে গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াস, আগের রাতে গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, আগের রাতেই শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.০ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। বুধবার রাতে লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে ঠান্ডা পড়ছে জম্মুতেও।

কাশ্মীর কাঁপছে প্রবল ঠাণ্ডায়, লেহ-তে তাপমাত্রা কমে মাইনাস ৭.৬ ডিগ্রি
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















