News Flash

  • Home
  • দেশ
  • Body of the missing youth : নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার শ্রীমন্তপুর গ্রামে
Image

Body of the missing youth : নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার শ্রীমন্তপুর গ্রামে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ নভেম্বর৷৷ গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মিছিল মিয়া (৩৫) নামে এক যুবক৷ পিতা মিলন মিয়া৷ আজ সকালে একটি পুকুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়৷ ঘটনা সোনামুড়া থানা দিন শ্রীমন্তপুর এলাকায়৷ জানা যায় পুকুরের জলের উপর দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ পরিবাহিতার তার সংযোগ ছিল৷


এই সংযোগের কারণে যুবকের মৃত্যু হয় বলে ধারণা করেন অনেকে৷ এদিকে খবর দেওয়া হয় সোনামুড়া থানায়৷ সোনামুড়া থানার পুলিশ এসে ঘটনা তদন্ত করে৷ তবে পরিবারের তরফ থেকে দাবি তোলেন পুকুরের মালিক সাদেক মিয়া নিজে ইচ্ছাকৃত ভাবেই মিছিল মিয়াকে বিদ্যুৎস্পৃষ্ট করে মেরে ফেলেন৷ পরিবারের তরফ থেকে আরো দাবি করেন ঘটনার একদিন আগে পুকুরের মালিক সাদেক মিয়া মিছিল মিয়াকে খোঁজ করে ছিলেন৷ তার সাথে কি কথা আছে৷ এদিকে মিছিল মিয়ার এই অকাল মৃত্যুতে গোটা শ্রীমন্তপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ তবে এখন দেখার বিষয় পুলিশ সঠিক তদন্ত করলে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে৷

Releated Posts

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top