News Flash

  • Home
  • বিদেশ
  • House-to-house campaign : দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচারে সামিল হয়েছেন বিজেপি
Image

House-to-house campaign : দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচারে সামিল হয়েছেন বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। আমবাসা পুর পরিষদ দখলের লক্ষ্যে বিজেপি প্রার্থীরা দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচারে সামিল হয়েছেন। আমবাসা পুর পরিষদের মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই বিজেপি প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে নিজ নিজ এলাকায় ভোট প্রচারে ইতিমধ্যেই নেমে পড়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমবাসা পুর পরিষদের ৪ নং ওয়ার্ডের বিজেপির প্রার্থী গোপাল সূত্রধর এবার জনসম্পর্ক অভিযানে নামল নিজ ওয়ার্ডে ।

বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযান ও ভোট প্রচারে যান প্রার্থী গোপাল সূত্রধর । ১১ নং ওয়ার্ডের প্রার্থী তথা ধলাই জেলার বিজেপির বলিষ্ঠ নেতা উত্তম অধিকারী রবিবার সকালে ভোট প্রচারে নামেন এবং ওয়ার্ড চষে বেড়ান তিনি। অন্যদিকে বিরোধী দলগুলি একপ্রকার ঘরে বসে পড়েছে। মনোনয়নপত্র জমা দিলেও প্রচারে নেই বিরোধীদল গুলির । জনসম্পর্ক অভিযানে এলাকাবাসী থেকে ব্যাপক সমর্থন পায় ৪ নং ওয়ার্ডের প্রার্থী গোপাল সূত্রধর । এক সাক্ষাৎকারে বিজেপি ধলাই জেলা কমিটির সহ সভাপতি চন্দন ভৌমিক এ দিন জানান ৪ নং ওয়ার্ডের প্রার্থী গোপাল সূত্রধরের জনপ্রিয়তা নিজের এলাকায় ব্যাপক। ৪নং ওয়ার্ড এ বিজেপির জয় নিশ্চিত বলে জানান তিনি । উনি আরো বলেন উনাদের লক্ষ পুরবাসী তথা প্রত্যেকটি ওয়ার্ড এর জনগণের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া।শাসক দল বিজেপি আমবাসা পুরো পরিষদ এলাকায় ব্যাপক প্রচারের শামিল হলেও বিরোধীরা তাদের সঙ্গে পাল্লা দিয়ে তেমনটা এগিয়ে আসতে পারে নি এখনও।এখন দেখার বিষয় পুর পরিষদ নির্বাচনে জনমত কার দিকে যায়।

Releated Posts

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগের অপব্যবহার হচ্ছে, দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ…

ByByNews Desk Jul 4, 2026

খামেনেইকে শেষ বিদায়, আবেগে ভেঙে পড়লেন ইরানের স্পিকার গালিবাফ ও বিদেশমন্ত্রী আরাঘচি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয়…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top