News Flash

  • Home
  • প্রধান খবর
  • ADB approves 61 million loan : আগরতলা শহর উন্নয়নে এডিবি-র ৬১ মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর
Image

ADB approves 61 million loan : আগরতলা শহর উন্নয়নে এডিবি-র ৬১ মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷আগরতলা শহর উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) ঋণ মঞ্জুর করেছে৷ এডিবি-র আর্থিক সহায়তায় জল নিষ্কাসনি ব্যবস্থা এবং সকল আবহাওয়ার উপযোগী রাস্তা নির্মিত হবে৷


আজ এক টুইট বার্তায় ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, আগরতলা শহর উন্নয়নে এডিবি ৬১ মিলিয়ন ডলার ঋণ এবং ১ মিলিয়ন ডলার টেকনিকাল এসিসটেন্স বাবদ অর্থ মঞ্জুর করেছে৷ ওই অর্থানুকুল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনার ত্রিপুরা মডেল রাজ্যের দিকে এগিয়ে যাবে৷
তাঁর কথায়, ওই অর্থে ৪৮ কিমি দীর্ঘ জল নিষ্কাসনি ব্যবস্থার উন্নতি এবং সকল আবহাওয়ার উপযোগী ২৩ কিমি রাস্তা নির্মাণ করা হবে৷ তাতে, ত্রিপুরার জীবনশৈলীর মানোন্নয়ন এবং উত্তর-পূর্বাঞ্চলে এই রাজ্য অর্থনৈতিক-বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে৷

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top