নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধির সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল। শুক্রবার ফের দাম বাড়ল দুই জ্বালানি তেলের দাম। দিল্লিতে ১০৭-টাকা ছুঁইছুঁই পেট্রোলের দাম, কলকাতা এবং মুম্বইতেও মহার্ঘ্য হয়েছে পেট্রোল। পেট্রোলের পাশাপাশি ডিজেলের দামও প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে স্বাভাবিকভাবেই মাথায় হাত সাধারণ মানুষের।
০.৩৫ পয়সা মূল্যবৃদ্ধির পর শুক্রবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০৬.৮৯ টাকা এবং ডিজেল ০.৩৫ পয়সা বেড়ে ৯৫.৬২ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ১১২.৭৮ টাকা ও ডিজেল ১০৩.৬৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৭.৪৫ টাকা ও ডিজেলের মূল্য ৯৮.৭৩ টাকা প্রতি লিটার, চেন্নাইয়ে দাম বাড়ার পর পেট্রোলের দাম ১০৩.৯২ টাকা ও ডিজেল ৯৯.৯২ টাকা।

