নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ভারতে আগের দিনের তুলনায় খানিকটা কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৭১ জনের। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৪,৯৬৩ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,৪০,২২১ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৩,৯৭৭ জন, ২০৫ দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৩,৮৫,৭০৬।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ২১,২৫৭ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৯ লক্ষ ১৫ হাজার ৫৬৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৭১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৯৩.১৭-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৯৩ কোটি ১৭ লক্ষ ১৭ হাজার ১৯১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫০ লক্ষ ১৭ হাজার ৭৫৩ জনকে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৭১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৫০,১২৭ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৪,৯৬৩ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩২,২৫,২২১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৯৬ শতাংশ।

