News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation and Memorandum to the Director : গেস্ট লেকচারার এসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান
Image

Deputation and Memorandum to the Director : গেস্ট লেকচারার এসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। অল ত্রিপুরা গেস্ট লেকচারার এসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজ্যের উচ্চ শিক্ষার প্রসারের ক্ষেত্রে গেস্ট লেকচারার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। অথচ তারা ন্যায্য পাওনা পাচ্ছেন না। তাতে আর্থিক সংকটে ভুগছেন ওইসব গেস্ট লেকচারাররা। অনেকে ১০ বছরের অধিক সময় ধরে গেস্ট লেকচারার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন।

রাজ্যে অধ্যাপক অধ্যাপিকার যথেষ্ট ঘাটতি হয়েছে। অনেকাংশে গেস্ট লেকচারারদের ওপর নির্ভর করছে উচ্চ শিক্ষার বিষয়টি। রাজ্যের প্রতিটি ডিগ্রী কলেজ এবং টেকনিক্যাল কলেজে গেস্ট লেকচারাররা দায়িত্ব পালন করছেন। তাদের প্রত্যেক একমাসের বিনিময় দেওয়া হচ্ছে মাত্র ৪০০। গেস্ট লেকচারার অভিযোগ করেছেন ইউজিসির নির্দেশ রয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রত্যেক এসআরকে ন্যূনতম ১৬০০ টাকা প্রদান করার জন্য। অথচ রাজ্য সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। রাজ্যের উচ্চশিক্ষার স্বার্থে গেস্ট লেকচারারদের রেগুলার করার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।দেশের কয়েকটি রাজ্যে গ্যাস লেকচারারদের রাজ্য সরকার রেগুলার করেছে বলেও তারা উল্লেখ করেন। তারা আশা ব্যক্ত করেছেন রাজ্য সরকার উচ্চশিক্ষার স্বর্থে গেস্ট লেকচারার দেন দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top