News Flash

  • Home
  • Uncategorized
  • Use of bamboo and cane : বাঁশ-বেতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে
Image

Use of bamboo and cane : বাঁশ-বেতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। ত্রিপুরার পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায়। প্রাকৃতিক উপায়ে জন্মানো বাস ছাড়াও বিভিন্ন প্রজাতির বাঁশ রাজ্যের পাহাড়ি এলাকায় চাষ করা হচ্ছে। রাজ্যে উৎপাদিত বাঁশ থেকে বিভিন্ন সামগ্রী তৈরী করা হচ্ছে এবং এসব সামগ্রীর যথেষ্ট কদর রয়েছে। ত্রিপুরা রাজ্যের বাঁশ বেতের কুটির শিল্পের কদর রয়েছে রাজ্য এবং বহিঃরাজ্যে। বাঁশ থেকে বেত সংগ্রহ করে ,আর সেই বেত দিয়ে তৈরি করা যায় রকমারি সামগ্রী। বিভিন্ন সামগ্রী গুলি বাজারজাত যেমন করা যায় তেমনি ব্যবহারেরও উপযোগী হয়। বিজ্ঞানের যুগেও কুটির শিল্পের কদর দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে। প্রত্যন্ত এলাকার জুমিয়ারা এক বিন্দু সময়ও নষ্ট করতে নারাজ।

জুম চাষের ফাঁক ফোকরে তারা বাঁশ থেকে বেত তুলছে ,আর সেই বেত দিয়েই রকমারি সামগ্রী তৈরি করছে।এমনই এক বাস্তব চিত্র পরিলক্ষিত হল মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনে নুনাছড়া এ.ডি.সি ভিলেজের কর্ণরাম পাড়াতে। এই কর্ণরাম পাড়াতে এক জুমিয়া বাঁশ থেকে বেত সংগ্রহ করে। আর সেই বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করতে দেখা গেল।কথা প্রসঙ্গে তিনি জানান, বাজারে ওইসব সামগ্রী গুলি বিক্রি করেন এবং নিজেরাও ব্যবহার করেন। এটাও আয় উপার্জনের একটা মাধ্যম। তবে জুমচাষের ফাঁকে অবসর সময়ে তারা এগুলি তৈরি করে থাকেন।উপজাতীয় সমাজ ব্যবস্থায় ওইসব বাঁশ বেতের সামগ্রী গুলির কদর রয়েছে বেশ। বিজ্ঞানের যুগে বাঁশ-বেতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top