News Flash

  • Home
  • Uncategorized
  • Sudip poured water on the speculation : তৃণমূলে যাচ্ছি না, দলবদলের জল্পনায় জল ঢাললেন সুদীপ
Image

Sudip poured water on the speculation : তৃণমূলে যাচ্ছি না, দলবদলের জল্পনায় জল ঢাললেন সুদীপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ রাজ্যে তৃণমূলের আস্ফালনে বিজেপির ‘‘বিদ্রোহী’’ শিবিরের চাপের রাজনীতির কৌশলী চাল এবার প্রকাশ্যে শুরু হয়েছে৷ বিজেপির বিদ্রোহী শিবির আজ তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়ে সরকার ও দলের আচরণে অসন্তোষ নিয়ে আগরতলায় তুলসিবতী বিদ্যালয় মিলনায়তনে রুদ্ধদ্বার বৈঠক করেছে৷ নেতৃত্বে রয়েছেন সুদীপ রায় বর্মণ৷ তবে আজ অনেকটাই স্পষ্ট হয়েছে, উপ-নির্বাচনের ঝুকি এড়িয়ে চাপের রাজনীতিতেই সিলমোহর দিয়েছেন বিদ্রোহী বিধায়করা৷ বিজেপি অবশ্য বিদ্রোহী বিধায়কদের কৌশলী চালে অনেকটাই অস্বস্তিতে রয়েছে তা আরো স্পষ্ট হয়েছে আগামীকাল কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য সফরকে ঘিরে৷ তবে, বিদ্রোহীদের দর কষাকষি সামলে বিজেপি ঘর গুছানোর কাজ দ্রুত করতে চাইছে বলেই মনে হচ্ছে৷


রাজ্যে সরকার গঠনের আগে থেকেই সুদীপপন্থীদের সাথে মনোমালিন্য ছিল বিজেপির একাধিক প্রদেশ নেতৃত্বের৷ হাজারো আপত্তি সত্ত্বেও সরকার প্রতিষ্ঠায় আপোষ করেছেন উভয় শিবির৷ তবে, সরকার গঠনের পরও মতানৈক্য দূর হয়নি৷ দিন যত গড়িয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সুদীপ রায় বর্মনের দুরত্ব ততোই বেড়েছে৷ পরিণাম রাজ্যে বিজেপিতে বিদ্রোহী শিবিরের জন্ম হয়েছে৷ দলের একাধিক বিধায়ক বিভিন্ন সময়ে সরকারের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন৷ মন্ত্রিত্ব হারানোর পর থেকে সুদীপ রায় বর্মণ অনেকটা বিরোধী দলের নেতৃত্বের মতোই আচরণ শুরু করেছেন৷ সরকারের নানা অনিয়ম নিয়ে বারে বারেই তিনি সোচ্চার হয়েছেন৷
এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তৃতীয় দফায় সরকার গঠনের পর থেকে ত্রিপুরার দিকে তাঁরা মনোনিবেশ করেছেন৷ ঘন ঘন তৃণমূল নেতৃত্বের রাজ্য সফরে একদিকে রাজনীতির ময়দান গরম হয়েছে, অন্যদিকে বিজেপি বিদ্রোহী বিধায়কদের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা বেড়েছে৷ সম্প্রতি সুদীপপন্থীরা কলকাতায় গিয়ে তৃণমূল নেতৃত্বের সাথে যোগাযোগ শুরু করেছেন, এমন খবর মুখরোচক হিসেবে দারুন সাড়া ফেলেছে৷ সূত্রের দাবি, সুদীপ বাবুরা তৃণমূল নেতৃত্বের সাথে দর কষাকষি করছেন৷ কিন্ত, বিষয়টি সম্পুর্ন গুজব বলে সুদীপ রায় বর্মণ দাবি করেছেন৷
তবে, গত কয়েকদিন ধরেই বিদ্রোহী বিধায়করা চাপের রাজনীতির প্রশ্ণে ঘুটি সাজানোর আপ্রাণ চেষ্টা করছেন৷ ২০২৩ বিধানসভা নির্বাচনে এখনো দেড় বছর বাকি রয়েছে৷ ফলে, এখনই দলবদল করে দলত্যাগ বিরোধী আইনের গ্যারাকল থেকে নিরাপদে থাকতে চাইছেন সকলেই৷ তাই, চাপের রাজনীতির কৌশল হিসেবে দলে থেকেই নানা বিষয়ে বিরোধিতা জারি রাখবেন তাঁরা৷ আজ আগরতলায় তুলসিবতী বিদ্যালয়ের মিলনায়তনে এক সভার অনুষ্ঠিত হয়েছে৷ ওই সভায় মূলত বিজেপির প্রতি অসন্তষ্ট নেতা, কর্মী ও বিধায়কদের উপস্থিতি ছিল বলে সুদীপ রায় বর্মণ জানিয়েছেন৷ তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক আশীষ দাস, বিধায়ক দিবা চন্দ্র রাঙ্খল সহ বিজেপির বহু শীর্ষ ও পুরনো নেতৃত্ব৷

এদিন সুদীপ বাবু সাফ জানিয়েছেন, তৃণমূলের নেতৃত্বের সাথে তাঁদের যোগাযোগ হয়নি৷ ফলে, তৃণমূলে যোগদানের প্রশ্ণই আসেনা৷ তবে, দল ও সরকারের কাজকর্মে অসন্তষ্ট বিজেপি নেতা, কর্মী ও বিধায়করা আজ এখানে মন খুলে কথা বলতে এসেছেন৷ কারণ, তাঁরা কথা বলতে পারছেন না৷ দল ও সরকার আমাদের কথা শুনছে না৷ তাঁর কথায়, শক্তিশালী দল গঠনে দুর্বলতা চিহ্ণিত করা খুবই প্রয়োজন৷ ভুল-ত্রুটি খুঁজে বের করে সংশোধন করলে তবেই বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে৷ কিন্ত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ সত্ত্বেও দল আমাদের কথা শুনতে চাইছে না৷


তিনি বলেন, বহু পুরনো নেতৃবৃন্দ রয়েছেন, তাঁদেরকেও কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না৷ এই পরিস্থিতিতে আজকের সভা খুবই তাতর্যপুর্ন বলে তিনি দাবি করেন৷ তাঁর বক্তব্য, আজকের সভার নির্যাস দলের রাজ্য কমিটি এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে৷ তাতে তিনি বিশ্বাস করেন, দল নিশ্চয় সংশোধিত হবে৷ আজকের এই সভা থেকে বিজেপির উপর চাপ তৈরির কৌশল আরও দৃঢ় করেছে বিদ্রোহী শিবির৷ তাছাড়া, আগামীকাল বিজেপির রাজ্য প্রভারী সহ চারজন কেন্দ্রীয় নেতৃত্বের সফরকে ঘিরে দলের অস্বস্তি মেপে নেওয়া সহজ হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ বিজেপি প্রদেশ কমিটি সুত্রে দাবি, আগামীকাল দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া, উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক সম্পাদক সংগঠন অজয় জাম্বুয়াল, রাজ্য প্রভারী বিনোদ সোনকর এবং ত্রিপুরা ও অসমের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগঠন ফনিন্দ্র নাথ শর্মা রাজ্যে আসছেন৷ তাঁরা ৬ সেপ্ঢেম্বর পর্যন্ত রাজ্যে টানা থাকবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top