News Flash

  • Home
  • Uncategorized
  • Worker died after getting electrocuted : জঙ্গল পরিষ্কার করার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের
Image

Worker died after getting electrocuted : জঙ্গল পরিষ্কার করার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। পালাটানয় ওটিপিসি প্ল্যান্টে জঙ্গল পরিষ্কার করার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের ।গুরুতরভাবে জখম হয়েছে অপর এক শ্রমিক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে পালাটানায় ওটিপিসি প্রজেক্টে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। জখম হন অপর এক শ্রমিক। ঘটনার বিবরণে জানা যায় সোমবার পালাটানা ওটিপিসি প্রজেক্টে শ্রমিকরা জঙ্গল পরিষ্কার করার কাজ করছিলেন।

তখন দুই শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারা হল অঞ্জন দে (৩৫)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। জখম হয়েছে পালাটানা এলাকার যুবক বিশ্বজিৎ মজুমদার(২২)।প্রথমে আহত অবস্থায় দুজনকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গায়েএী দেবনাথ পরীক্ষা-নিরীক্ষা করার পর অঞ্জন দে (৩৫)কে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত বিশ্বজিৎ মজুমদার(২২)কে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতলে স্থানান্তর করে দেন।পরবর্তীতে নিহত অঞ্জন দের মরদেহ কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।ময়না তদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়।

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু এবং অপরজন গুরুতর জখম হওয়ার খবর পেয়েই কাকড়াবন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। একটি অস্বাভাবিক মৃত্যুুজনিত মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।অপর দিকে অঞ্জন দের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবারের লোকজনরা। শোকের ছায়া নেমে আসে গোটা জামজুড়ি এলাকায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিকের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান এবং গুরুতর জখম শ্রমিকের চিকিৎসা যাবতীয় ব্যয়ভার গ্রহণ এর জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top