News Flash

  • Home
  • দেশ
  • Terrorism has become an integral part : সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে : রাজনাথ সিং
Image

Terrorism has become an integral part : সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): পাকিস্তান ও চিনকে তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানকে আক্রমণ করে রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। চিনকে তিরস্কার করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, নর্দার্ন সেক্টরে গত বছর সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য একতরফা চেষ্টা করা হয়েছিল, কিন্তু নতুন উদ্যমতার সঙ্গে প্রতিপক্ষের সম্মুখীন হয়েছে ভারত। সুরক্ষা বাহিনীর প্রশংসা করে রাজনাথ বলেছেন, “আমাদের সুরক্ষা বাহিনী আবারও প্রমাণ করেছে যে, আমরা যে কোনও সময় ও যে কোনও পরিস্থিতিতে যে কোনও শত্রুর মুখোমুখি হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার ওয়েলিংটনের ডিএসএসসি-তে ‘জাতীয় নিরাপত্তা দৃষ্টান্ত বদলে প্রতিরক্ষা সংস্কার’ বিষয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “দু’টি যুদ্ধে পরাজয়ের পর, আমাদের একটি প্রতিবেশী দেশ (পাকিস্তান) প্রক্সি যুদ্ধ অবলম্বন করেছে, সন্ত্রাসবাদ তাঁদের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সন্ত্রাসীদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে ভারতকে টার্গেট করা শুরু করেছে তাঁরা।” রাজনাথ বলেছেন, “একইভাবে নর্দার্ন সেক্টরে গত বছর সীমান্তে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য একতরফা চেষ্টা করা হয়েছিল। সেখানেও আমরা নতুন উদ্যমতার সঙ্গে প্রতিপক্ষের সম্মুখীন হয়েছি।”

শত্রুমনোভাবাপন্ন দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেছেন, “এই বিশ্বাস ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে যে, শুধুমাত্র নিজ ভূমিতেই সন্ত্রাসবাদের অবসান ঘটাবে না ভারত, প্রয়োজনে শত্রুদের ভূমিতেও সন্ত্রাস দমন অভিযান পরিচালনা করতেও দ্বিধাবোধ করবে না। বর্তমানে যদি যুদ্ধবিরতি (ভারত ও পাকিস্তানের মধ্যে) সফল হয়, তা আমাদের শক্তির জন্যই।” ভারতীয় সুরক্ষা বাহিনীর প্রশংসা করে রাজনাথ বলেছেন, “আমাদের সুরক্ষা বাহিনী আবারও প্রমাণ করেছে যে, আমরা যে কোনও সময় ও যে কোনও পরিস্থিতিতে যে কোনও শত্রুর মুখোমুখি হতে প্রতিশ্রুতিবদ্ধ, দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top