News Flash

  • Home
  • Uncategorized
  • Second win in La Liga : লা লিগায় দ্বিতীয় জয়, সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ
Image

Second win in La Liga : লা লিগায় দ্বিতীয় জয়, সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২৯ অগাস্ট (হি.স.) : মরশুমের তৃতীয় ম্যাচে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ।এই ম্যাচেও নিজের জাত চেনালেন সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া করিম বেঞ্জেমা। দলের নতুন অধিনায়ক মার্সেলোর অনুপস্থিতিতে অধিনায়কোচিত পারফরম্যান্সের ফের একবার রিয়াল জয়ের কারিগর হলেন এই ফরাসি স্ট্রাইকার।

স্বদেশীয় কিলিয়াম এমবাপের রিয়ালে যোগ দেওয়া নিয়ে ইউরোপীয় ফুটবল মহল সরগরম। এরই মাঝে লা লিগার চলতি মরশুমের তৃতীয় ম্যাচে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ।৬১ মিনিটে ভিনিসিয়স জুনিয়রের শুরু করা প্রতিআক্রমণ থেকে বেঞ্জেমার পাসে ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেন রাইট ব্যাক ড্যানি কার্ভাহাল। সেই সঙ্গে আবারও একবার কার্লো আনসেলত্তির দলে তিনি যে কতটা অপরিহার্য, তার প্রমাণ দিলেন বেঞ্জেমা। নতুন মরশুমে ইতিমধ্যেই তিন ম্যাচে এটি তাঁর তৃতীয় অ্যাসিস্ট। পাশাপাশি দুটি গোলও রয়েছে রিয়াল স্ট্রাইকারের ঝুলিতে।

প্রসঙ্গত, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এটিই ছিল মাদ্রিদের শেষ ম্যাচ। এমবাপে দলে যোগ দিক আর না দিক, দল যে এ মরশুমে আনসেলত্তির অধীনে খেতাব জয়ের যোগ্য দাবিদার তা আবারও প্রমান করলেন রিয়াল ফুটবলারার।

ম্যাচের পর অবশ্য সোজাসুজি না বললেও এমবাপেকে দলে যোগ দেওয়ার আহ্বান জানান ম্যাচ উইনার কার্ভাহাল। তিনি বলেন, ‘আমার মনে হয় আনসেলত্তি এটা আগেই বলেছে। দলকে যা সাহায্য করব তাই ভাল। আশা করছি উইন্ডো শেষ হওয়ার আগে আমরা দলের শক্তিবৃদ্ধি করতে সক্ষম হব।’ এবার আসন্ন দিনে এমবাপে রিয়ালে যোগ দেন কিনা, সেটাই দেখার। বর্তমানে সাত পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় শীর্ষে রিয়াল। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top