নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): কৃষি আইন বাতিলের দাবিতে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে রাহুল লিখেছেন, “কৃষি বিরোধী আইন প্রত্যাহার করুন।” কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির বিভিন্ন সীমানায় এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কৃষকদের আন্দোলনের ৯ বছর হয়ে গেল।
এই পরিস্থিতিতে শুক্রবার রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, ক্ষেতকে রেত (বালি) হতে দেব না, বন্ধুদের উপহার হতে দেব না। কৃষি বিরোধী আইন প্রত্যাহার করুন!



















