News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-রুখতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত কেরলের : ভি মুরলীধরণ
Image

করোনা-রুখতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত কেরলের : ভি মুরলীধরণ

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): কেরলে সাম্প্রতিক সময়ে হু হু করে বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্ৰমণ। বিগত ২৪ ঘন্টায় সমগ্র ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। তাঁদের মধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৩১,৪৪৫ জন। এই সংখ্যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। তাই কেরল সরকারের প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের আর্জি, করোনা-রুখতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “আইসিএমআর প্রস্তাবিত টেস্টিং প্রক্রিয়া ও টেস্টিংয়ের সংখ্যা অনেক কম কেরলে। করোনা-রুখতে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত কেরল সরকারের।”

কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ আরও বলেছেন, “কেরলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সংক্ৰমণ রুখতে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার না করে, রাজনৈতিক স্বার্থে মহামারীর ব্যবহার করার চেষ্টা করছে। আইসিএমআর-এর নির্দেশিকা অনুসরণ করার জন্য অনুরোধ করছি। কেরলের হোম কোয়ারেন্টাইন (পরিকল্পনা) মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।” ভি মুরলীধরণের সংযোজন, “কেরলের অনেক ভাল স্বাস্থ্য পরিকাঠামো ছিল…এত ভাল ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও সরকার যদি কাজ করতে না পারে, তাহলে তা অদক্ষতার পরিচয়।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top