News Flash

  • Home
  • বিদেশ
  • ত্রিপুরায় জনজাতি কল্যানে শরিক দলের বিধায়কদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরায় জনজাতি কল্যানে শরিক দলের বিধায়কদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৬ আগস্ট (হি.স.) : জনজাতি কল্যানে শরিক দলের বিধায়কদের পরামর্শ চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাই, আজ তিনি আইপিএফটি বিধায়কদের সাথে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, আগামীকাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর সফরকে ঘিরে জনজাতি কল্যানে বিষয়গুলি তুলে ধরার জন্য শরিক দলের মতামত নিলেন মুখ্যমন্ত্রী।


আজ সচিবালয়ে আইপিএফটির সাত বিধায়ক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আজ শরিক দলের বিধায়কদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের প্রশ্নেই তাঁদের সাথে আলোচনা হয়েছে। তিনি আরও লেখেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে রূপরেখা নির্ণয়ে এদিন আমাদের মধ্যে মত বিনিময় হয়েছে। তাতে, জনজাতি অংশের মানুষকে স্টার্ট আপের প্রতি আকর্ষিত করে নতুন কর্মসংস্থান সৃষ্টি সুনিশ্চিত করবে।


প্রসঙ্গত, আগামীকাল দুইদিনের সফরে ত্রিপুরা আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সিতারমণ। তাঁর কাছে জনজাতি কল্যানের বিষয়টি সবিস্তারে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। ধারণা করা হচ্ছে, এ-বিষয়ে শরিক দলের মতামত জেনে নিলেন মুখ্যমন্ত্রী। কারণ, জনজাতি কল্যানে শরিক দলের দৃষ্টিভঙ্গিকে সমান গুরুত্ব দিতে চাইছেন তিনি। আজকের বৈঠকে, সে-বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top