News Flash

  • Home
  • দেশ
  • ত্রিপুরায় অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু মিছিল চলছে সমানেই
Image

ত্রিপুরায় অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যু মিছিল চলছে সমানেই

আগরতলা, ২৬ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় করোনায় দৈনিক সংক্রমণ এবার অনেকটাই কমল। কিন্ত দৈনিক মৃত্যু মিছিল সমানেই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, ১১৪ জন সুস্থও হয়েছেন। সংক্রমণের হার কমে দাড়িয়েছে ১.৬৫ শতাংশে। তবে আবারও মৃত্যু হয়েছে দুইজনের। তাতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০৪৮ জন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১২৭৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৬৫০ জনকে নিয়ে মোট ৬৯২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২০ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৯৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১১৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার কমে দাড়িয়েছে ১.৬৫ শতাংশ।

এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১১৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১০৪৮ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮২৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮০৫৯২ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৭৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৭.৭৬ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৯২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৫০ জন, দক্ষিণ জেলায় ১২ জন, গোমতি জেলায় ৮ জন, ধলাই জেলায় ৮ জন, সিপাহিজলা জেলায় ৬ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৭ জন, উনকোটি জেলায় ১০ জন এবং খোয়াই জেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top