News Flash

  • Home
  • Uncategorized
  • BJP showed the bragging power : রাজ্যে তৃণমূলের আস্ফালন শক্তি দেখালো বিজেপি
Image

BJP showed the bragging power : রাজ্যে তৃণমূলের আস্ফালন শক্তি দেখালো বিজেপি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ আগস্ট৷৷ রাজ্যে তৃণমূলী আস্ফালনে এবার শক্তি দেখালো বিজেপি৷ আজ বিলোনিয়ায় ৪২৭ পরিবারের ১৩৯৪ জন সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে পদ্ম শিবিরের যোগ দিলেন তাঁরা৷ যোগদান সভায় বিপ্লবের দাওয়াই, মন্ত্র হোক একটাই, সব-কা সাথ, সব-কা বিকাশ৷ তাঁর দাবি, সরকার পরিচালনায় নিয়ম, নীতি ও স্বচ্ছ নিয়তকে প্রাধান্য দিয়ে ত্রিপুরাকে ভারতের একটি সর্বশ্রেষ্ঠ রাজ্যরূপে নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি৷ তার সঙ্গে সমবাদ, স্বভাব ও সদাচার এই তিনটি ’’স’’ কে ব্যক্তি জীবনে লাগু করতে পারলেই সাফল্য আসবে৷


এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের বিকাশমুখি কার্যকলাপে অনুপ্রানিত হয়ে আজ বিলোনীয়ায় ৪২৭ পরিবারের প্রায় ১৩৯৪ জন সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন৷ আমি নবাগতদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷ আমার বিশ্বাস, তাদের এই যোগদানের ফলে বিজেপির সংগঠন আরও মজবুত হবে৷
আজ মুখ্যমন্ত্রী বলেন, কমিশন আদায় বা রাজনৈতিক বঞ্চনার অভিযোগ এখন নেই৷ কৃষকদের আর্থ সামাজিক মানোন্নয়নে একাধিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ উদ্ভাবনী পন্থায় নানান অর্থকরী ফসল উৎপাদন রোজগারের নতুন দিশা দেখাচ্ছে৷ তাঁর দাবি, স্বচ্ছ দৃষ্টিভঙ্গিতে দল মতের উদর্ে উঠে প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন প্রক্রিয়া চলছে৷ উন্নত জাতীয় সড়ক, একাধিক এক্সপ্রেস ট্রেন, কিষান রেল, ইন্টারনেট যোগে একাধিক অনলাইনে পরিষেবা ও দিল্লির সাথে বিমান যোগাযোগ সহ উন্নত বিমান পরিষেবার মাধ্যমে প্রধামন্ত্রীর হীরা মডেলের সফল বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হচ্ছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সুবিধাভোগী নির্বাচনে দলীয় অফিসে লাইন লাগানোর বদলে বর্তমানে স্বচ্ছতার সঙ্গে সমাজের সকল স্তরের নাগরিকদের কল্যানে কাজ চলছে৷


তাঁর কথায়, সরকার পরিচালনায় নিয়ম, নীতি ও স্বচ্ছ নিয়তকে প্রাধান্য দিয়ে ত্রিপুরাকে ভারতের একটি সর্বশ্রেষ্ঠ রাজ্যরূপে নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি৷ তার সঙ্গে সমবাদ, স্বভাব ও সদাচার এই তিনটি ’’স’’ কে ব্যক্তি জীবনে লাগু করতে পারলেই সাফল্য আসবে৷ তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন স্বরূপ এক সময়ে বহিঃরাজ্যমুখী হওয়া চিকিৎসকরা ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় নিজেদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করছেন৷ তাঁর দাবি, স্বচ্ছ নিয়োগ নীতির ফলে কোনো রং বিচার না করেই যোগ্য ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন৷ কোভিড পরিস্থিতিতে একাধারে অন্নের যোগান ও স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে টিকার বন্দোবস্ত করা হয়েছে৷ তিনি জোর গলায় বলেন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মিছিল মিটিংয়ে সময় অতিবাহিত করার বদলে সবার রোজগার তৈরীর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷


তাঁর সাফ কথা, মন্ত্র হোক একটাই, সব-কা সাথ, সব-কা বিকাশ৷ আজকের এই যোগদান সভায় আপাতত শাসক শিবিরে চিন্তা কিছুটা কমেছে৷ কারণ, মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এখনো কমেনি, তার প্রমান আবারও মিলেছে৷ সাথে, রাগ অভিমান, ক্ষোভ-বিক্ষোভ মনে রেখেও বিজেপির প্রতি আস্থা প্রদর্শন আগামী টনিক হিসেবে কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top