News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনেকদিন পর স্বস্তি, কিছুটা সস্তা হল পেট্রোল-ডিজেল
Image

অনেকদিন পর স্বস্তি, কিছুটা সস্তা হল পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): অনেকদিন পর দাম কমল পেট্রোল ও ডিজেলের| গোটা দেশে কার্যকরী হয়েছে পেট্রোল-ডিজেলের নতুন দাম| খুব বেশি না হলেও, জ্বালানি তেলের দাম সামান্য কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশবাসী| দিল্লিতে ০.১৫ পয়সা, কলকাতায় ০.১১ পয়সা, মুম্বইয়ে ০.১৪ পয়সা ও চেন্নাইয়ে ০.১২ পয়সা কমেছে লিটারপ্রতি পেট্রোলের দাম। ডিজেলের ক্ষেত্রে দিল্লিতে দাম কমেছে ০.১৫ পয়সা, কলকাতায় ০.১৫ পয়সা, মুম্বইয়ে ০.১৬ পয়সা ও চেন্নাইয়ে ০.১৪ পয়সা।

নতুন মূল্য অনুযায়ী মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১.৪৯ টাকা | কলকাতায় ১০১.৮২ টাকা , মুম্বইয়ে ১০৭.৫২ টাকা এবং চেন্নাইয়ে ৯৯.২০ টাকা| অন্যদিকে, দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে ৮৮.৯২ টাকা | কলকাতায় ডিজেলের নতুন দাম ৯১.৯৮ টাকা, মুম্বইয়ে ৯৬.৪৮ টাকা এবং চেন্নাইয়ে ৯৩.৫২ টাকা| গত রবিবার দাম কমেছিল জ্বালানি তেলের, তবে সোমবার দামে কোনও পরিবর্তন আসেনি৷ কিন্তু, মঙ্গলবার সেই দামে এল কাঙ্খিত পরিবর্তন৷

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top