News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তান থেকে হাইজ্যাক ইউক্রেনের বিমান! ইয়েনিনের দাবি খারিজ কিয়েভের
Image

আফগানিস্তান থেকে হাইজ্যাক ইউক্রেনের বিমান! ইয়েনিনের দাবি খারিজ কিয়েভের

কাবুল, ২৪ আগস্ট (হি.স.): অজ্ঞাতপরিচয় আততায়ীরা হাইজ্যাক করেছে ইউক্রেনের বিমান। আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধারের জন্য এসেছিল বিমানটি, ইউক্রেনের বিমানটিকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে ইরানে। মঙ্গলবার এমনটাই জানিয়েছিলেন ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী ওয়াই ইয়েনিন। যদিও, ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রীর দাবি খারিজ করেছে কিয়েভ।

মঙ্গলবার ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন দাবি করেন, আফগানিস্তানে থেকে ইউক্রেনের নাগরিকদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানকে কাবুল বিমানবন্দর থেকে হাইজ্যাক করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে রয়েছে, তা প্রাথমিক ভাবে তিনি জানাতে পারেননি। অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন বিমানটিকে ইরানে নিয়ে গিয়েছে বলে জানান তিনি। যদিও, উপ বিদেশমন্ত্রীর এই দাবি অমূলক বলে দাবি করা হয়েছে ইউক্রেনের সরকারের তরফে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top