News Flash

  • Home
  • Uncategorized
  • Bypass Road has become a haven for snatchers : বিশালগড় বাইপাসরোড ছিনতাইকারী এবং নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে
Image

Bypass Road has become a haven for snatchers : বিশালগড় বাইপাসরোড ছিনতাইকারী এবং নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। বিশালগড় নবনির্মিত বাইপাসরোড ছিনতাইকারী এবং নেশাখোরদের আখড়ায় পরিণত হয়েছে। এই রোড দিয়ে চলাচল করা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশালগড় নবনির্মিত বাইপাসরোড ছিনতাইকারী এবং নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। রাতবিরেতে এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে উঠেছে।গতকাল গভীর রাতে বিশালগড় নবনির্মিত বাইপাসে গুয়াহাটি থেকে একটি ১২ চাকার লরি যার নম্বর NL 01L8527 পোল্ট্রি ফার্মেরর খাবার নিয়ে যাবার পথে কিছু মদমত্ত যুবক লরটিকে পথ আটক করে। চালক এবং সহ চালককে মারধোর করে বলে অভিযোগ।

পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ মদমত্ত যুবককে সেখান থেকে আটক করে । একটি মোটরসাইকেলও তাদের কাছ থেকে আটক করা হয়। বিশালগড় থানা পুলিশের সহযোগিতায় চালক এবং সহ চালককে ১২ চাকার লরি সহ নিয়ে আসা হয় বিশাল গড় থানায়। পরবর্তী সময়ে আক্রান্ত চালক ও সহ চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর মঙ্গলবার সকালে আটক তিন যুবককে বিশালগড় থানার পুলিশ থানা থেকে ছেড়ে দিয়েছে। কি কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এখনো পর্যন্ত পুলিশ মুখ খোলেনি। অন্যদিকে সেই ১২ চাকার লরিটিকে পুলিশের নিরাপত্তার মধ্যে রেখে জোর তল্লাশি করা হয় ।সেই গাড়ির মধ্যে অবৈধ নেশা সামগ্রী রয়েছে সন্দেহে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়।তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী মিলেনি। বিশালগড়বাসির অভিযোগ কি কারনে অভিযুক্ত তিন জনকে আটক করে আজ সকালে আবার ছেড়ে দিল পুলিশ। সে বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন তুলছেন বিশালগড়বাসি। অন্যদিকে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের কারণে বিশালগড় মহকুমায় নেশাখোর ছিনতাইকারীদের বাড়বাড়ন্ত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top