News Flash

  • Home
  • Uncategorized
  • Theft is on the rise in Bishalgarh : বিশালগড়ে বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় জনমনে অসন্তোষ
Image

Theft is on the rise in Bishalgarh : বিশালগড়ে বাড়ছে চুরির ঘটনা, পুলিশের ভূমিকায় জনমনে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ বিশালগড় থানার পুলিশের দুর্বলতায় দিনের পর দিন বিশালগড়ের বিভিন্ন এলাকায় ছিনতাই এবং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরা শীত ঘুমে আচ্ছন্ন৷ এবার চুরির ঘটনা ঘটলো বিশালগড় থানার অন্তর্গত পশ্চিম লক্ষীবিল এলাকায় বিমল রায় নামে এক ব্যাক্তির বাড়িতে৷ বাড়ির মালিক বিমল রায় জানায় গত মঙ্গলবার উনি , উনার স্ত্রী, এবং উনার ছেলে আগরতলা শ্বশুর বাড়ি যায়৷


কিন্তু শনিবার সকালে উনারা বাড়িতে এসে দেখতে পায় যে নিশিকুটুম্বের দল তাদের ঘর থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়৷ এদিকে পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় থানায়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে প্রায় ৩ ঘণ্টা পর মডেল রাজ্যের মডেল পুলিশ অর্থাৎ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ এমনকি পুলিশ বাবুদের ঘটনাস্থলে আসার জন্য বহুবার ফোন করা হলে ৩ ঘণ্টা পর আসে৷ যার দরুন পুলিশের প্রতি এক প্রকার ক্ষোভ উগরে এলাকার মানুষ৷


পরবর্তীতে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বেশ কিছুদিন আগেও বিশালগড় থানার অন্তর্গত বেশ কিছু এলাকায় দিনের পর দিন চুরি কান্ড ঘটে যাচ্ছে, কিন্তু বিশালগড় থানার পুলিশ এখনো পর্যন্ত চোরের দলের টিকির নাগাল পায় নি৷ অন্যদিকে একের পর এক চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ণ উঠেছে৷ অভিযোগ একের পর এক চুরির ঘটনা সহ বিভিন্ন অপরাধমূলক কাজ বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘটে গেলেও বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত ওসির কোনো ধরনের টনক নড়ছে না৷ এমনকি ওসির ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ণ উঠেছে৷ অভিযোগ বর্তমান সময়ে বিশালগড় থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও এক্ষেত্রে বিশালগড় থানার পুলিশের বিভিন্ন দুর্বলতা রীতিমত প্রকট হয়ে উঠছে বলে সচেতন মহলের দাবি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top