News Flash

  • Home
  • বিনোদন
  • মোদী সকাশে বিহারের প্রতিনিধি দল, নীতীশ বললেন প্রধানমন্ত্রী সব কথা বিশদে শুনেছেন
Image

মোদী সকাশে বিহারের প্রতিনিধি দল, নীতীশ বললেন প্রধানমন্ত্রী সব কথা বিশদে শুনেছেন

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): বিহারে জাতিগত জনগণনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিহারের কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতেন রাম মানঝি ও অন্যান্য দলের নেতারা। জাতিগত জনগণনা প্রসঙ্গে নীতীশ কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দল সোমবার সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, জাতিগত জনগণনা প্রসঙ্গে প্রতিনিধি দলের সকলের কথা বিশদে শুনেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি। জাতিগত জনগণনা নিয়ে কীভাবে রাজ্য বিধানসভায় দু’বার প্রস্তাব পাশ হয়েছে, তাও প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। আমাদের কথা শোনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। এবার প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।” প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তেজস্বী যাদব বলেছেন, “শুধুমাত্র বিহার নয়, সমগ্র দেশের জন্য জাতিগত জনগণনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে আমাদের প্রতিনিধি দল। আমরা এবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়।”

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top