News Flash

  • Home
  • Uncategorized
  • Colleges will start from August 25 : কলেজগুলিতে পঠন পাঠন শুরু হবে ২৫ আগস্ট থেকে
Image

Colleges will start from August 25 : কলেজগুলিতে পঠন পাঠন শুরু হবে ২৫ আগস্ট থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজ্যের সকল সাধারণ, কারিগরি এবং পেশাদারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মহাবিদ্যালয়ে আগামী ২৫ আগস্ট থেকে পুনরায় পঠন পাঠন শুরু হবে৷ রাজ্য সরকারের কোভিড বিধিনিষেধ মেনে ও রাজ্য দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর শিক্ষা এই প্রতিষ্ঠানগুলি খোলা হচ্ছে৷ উচ্চশিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সমস্তরকম কোভিড বিধিনিষেধ মেনে মহাবিদ্যালয়ের আবাসিকগুলো আগামী ১ সেপ্ঢেম্বর থেকে খোলা হবে৷ এক্ষেত্রে কোভিড অতিমারীজনিত সরকারি বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে৷ এগুলির মধ্যে হলো অধ্যক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ণ স্যানিটাইজেশনের বিষয়টি নিশ্চিত করতে হবে৷ ক্লাস রুটিন কোভিড অতিমারীজনিত সকল ধরণের গাইডলাইন মেনে তৈরি করতে হবে এবং সময় সময়ে এসংক্রান্ত ইউজিসি, এআইসিটিই, বিসিআই, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইনগুলো অনুসরণ করতে হবে৷ ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকার নির্দেশিত গাইডলাইন মেনে বসার ব্যবস্থা করতে হবে৷


তাছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহাবিদ্যালয়গুলিতে কোভিড গাইডলাইন মানার ক্ষেত্রে পর্যাপ্ত স্থানের অভাব হলে এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা পর্যাপ্ত না হলে ছাত্রছাত্রীদের উপস্থিতির জন্য বিকল্প দিন বা আলাদা সময়ের ব্যবস্থা করা যেতে পারে৷ সরকারি সকল খোলা দিনে টিচিং ও ননটিচিং কর্মীদের কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে৷ ২৩ আগস্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের এসংক্রান্ত পরিকল্পনা উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা কার্যালয়ে জমা দিতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top