News Flash

  • Home
  • Uncategorized
  • অক্টোবরেই শিখরে, কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল এনআইডিএম
Image

অক্টোবরেই শিখরে, কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল এনআইডিএম

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে দিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (এনআইডিএম)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (এনআইডিএম) সাম্প্রতিক রিপোর্টে প্রধানমন্ত্রীর দফতর-কে জানিয়েছে, অক্টোবরেই শিখরে পৌঁছবে কোভিডের তৃতীয় ঢেউ। রিপোর্টে শিশুদের নিয়ে আশঙ্কাবাণী প্রকাশ করা হয়েছে। তাই শিশুরা যাতে বেশি সংখ্যা সংক্রমিত হলেও তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা থাকে, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে।

দেশের একাধিক রাজ্যে ‘আর ভ্যালু’ (এক জন সংক্রমিতের থেকে কত জন আক্রান্ত হতে পারেন) গত জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ‘১’-এর উপর উঠে আসার বিষয়টি রিপোর্টে উল্লেখ করে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই দেশে আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে, বিশেষত কোমর্বিডিটি থাকা বাচ্চাদের মধ্যে সংক্রমণের মোকাবিলায় কী কী পদক্ষেপ জরুরি, সেই পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। শিশুদের জন্য নতুন কোভিড ওয়ার্ড গড়ে তোলা উচিত বলেও রিপোর্টে জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top